শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
দেশ সেরা হাফেজ কক্সবাজারের সন্তান মুশফিকুর রহমান
নুরুল ইসলাম বিজয় (উখিয়া) / ৪৭৫ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

দেশ সেরা হাফেজ কক্সবাজারের সন্তান প্রথম মুকুট জিতলেন মুশফিকুর রহমান পৃথক দুটি স্যাটেলাইট চ্যানেল কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দেশসেরা হওয়ার সৌভাগ্য অর্জন করেছে কক্সবাজারের কৃতি সন্তান মুশফিকুর রহমান নিবরাসি।

দেশের জনপ্রিয় দুটি স্যাটেলাইট চ্যানেল নিউজ২৪ ও চ্যানেল২৪-এর পৃথক আয়োজনে যথাক্রমে চ্যাম্পিয়ন ও প্রথম রানারআপ হয়ে কক্সবাজার শহরকে জাতির সামনে নতুনভাবে উপস্থাপন করেছে মুশফিকুর রহমান । চ্যাম্পিয়নের পুরস্কার হিসেবে সে পেয়েছে নগদ ৩ লক্ষ টাকা ও পবিত্র উমরাহ্ পালনের সুযোগ এবং অপর প্রতিযোগিতায় রানারআপের পুরস্কার হিসেবে পেয়েছে। নগদ ১ লক্ষ টাকা সহ নানা মূল্যবান পুরস্কার। এই দুটি প্রতিযোগিতার প্রত্যেকটি পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালনকারী দেশ ও দেশের বাইরের শ্রেষ্ঠ কারিগণ মুশফিকুর রহমানের হয়েছেন।

প্রশংসায় পঞ্চমুখ অনেকেই বলেছেন কক্সবাজারবাসীর দুটি মূল্যবান সম্পদ রয়েছে মুশফিকুর রহমান নিবরাসি এবং অপরটি কক্সবাজার সমুদ্র সৈকত। বিচারক মন্ডলীরা আরো বলেন কক্সবাজারের সমুদ্রে যেমন রয়েছে উপভোগ্য ঢেউ, তেমনই মুশফিকের কণ্ঠেও রয়েছে মোহনীয় ঢেউ। এছাড়া, আরও নানা ইতিবাচক মন্তব্যে কক্সবাজার জেলা ও মুশফিককে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন উপস্থাপক ও বিচারকগণ।

মুশফিকুর রহমান এর আগে জেলার বহু হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন। প্রতিষ্ঠা পাওয়ার অল্প সময়ের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সাড়া-জাগানো কক্সবাজার জেলার সুনামধন্য দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান মাহাদ আন-নিবরাসের মেধাবী শিক্ষার্থী মুশফিকুর রহমান নিবরাসি। মুশফিকুর রহমান নিরাসিকে চ্যানেল২৪ এর ফাইনাল-পরবর্তী টকশো-তে জিজ্ঞেস করা হয়েছিল তোমার এমন সাফল্যের পিছনে কার অবদান সবচেয়ে বেশি? মুশফিক উত্তরটি দিতে বেশিক্ষণ ভাবলোই না। বললো আমার এতটুকু আসার পিছনে আমার শিক্ষাপ্রতিষ্ঠান মা’হাদ আন-নিবরাসের সম্মানিত পরিচালক মাওলানা জিয়াউল হকের ভূমিকাই সবচেয়ে বেশি। মুশফিকুর রহমানের এই অর্জনকে নিজেদের অর্জন হিসেবে দেখছেন। কক্সবাজারবাসীর পাশাপাশি, মুশফিকের জন্য দেশ ও দেশের বাহির থেকে দোয়া ও শুভ কামনা জানাচ্ছেন অনেকেই।

মা’হাদ আন-নিবরাসের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা জিয়াউল হক মাহাদের অন্যান্য শিক্ষকবৃন্দ ও মুশফিকের গর্বিত পিতা মাতা মুশফিকের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ