কক্সবাজার জেলার উখিয়া থানাধীন এফডিএমএন ক্যাম্প-১৯ এর আওতাধীন সি/৫ ব্লকের এফডিএমএন সদস্য আসলাম এর দোকানের সামনে পাঁচ হাজার পিস ইয়াবা’সহ এক জন এফডিএমএন সদস্য আটক করেছে ৮ এপিবিএন সদস্যরা।
কক্সবাজার ৮ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জনাব মোঃ কামরান হোসাইন জানান, শুক্রবার ২০ মে ২০২২ খ্রিঃ ১:৩৫ ঘটিকায় পুলিশ ইন্সপেক্টর (নিঃ) মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ কামরুল আলম, এসআই (নিঃ) সঞ্জয় দত্ত, এসআই (নিঃ) আব্দুল মালেক শাহ, এসআই (সঃ) মোঃ নুর এ আলম, সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্যাম্প-১৯, এর সি/৫ ব্লকের আসলাম এর দোকানের সামনে থেকে ৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকার ইয়াবা সহ এফডিএমএন সদস্য আব্দুল শরীফ (৩৪) ক্যাম্প-১৯ বি/৩ ব্লকের মৃত আবুল কালামের ছেলে। আটককৃত আসামীকে তাজনিমার খোলা পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। কামরান হোসাইন জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।