শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১৪এপিবিএনের অভিযানে পাঁচ হাজার ইয়াবা সহ রোহিঙ্গা আটক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া / ২৮৫ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের নৌকার মাঠ পুলিশ ক্যাম্প ১৪ এপিবিএনের অভিযানে ৫২০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আসামী গ্রেফতার।

অদ্য শুক্রবার ২০ মে ২০২২ খ্রিঃ ১৭:২০ ঘটিকার সময় উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ ওয়ার্ড ৯ নম্বর ওয়ার্ডের রোহিঙ্গা ক্যাম্প ২ইষ্টে অবস্হিত ২নং আসামি সলিম (২৫) এর বসত ঘর থেকে মোবাইল পার্টি গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে সাক্ষীদের সম্মুখে দেহ তল্লাশি করে ১০টি বায়ু রোধক নীল রঙের পলি প্যাকেটে (২০০×১০) =২০০০ পিস ইয়াবা, এবং ২নং আসামীর বসত ঘরের ভিতর তোষকের নিচ থেকে বায়ু রোধক নীলরঙের ১৬ টি পলি প্যাকেটে (২০০x১৬)=৩২০০ পিস ইয়াবা মোট নীল রংয়ের বায়ুরোধক ২৬টি পলি প্যাকের মধ্যে মোট ৫ হাজার ২ শত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করেন। উল্লেখ্য যে, পুলিশের উপস্থিতি টের পেয়ে ২নং আসামি কৌশলে পালিয়ে যায়।

১। মোঃ সিরাজুল (২৮) পিতা লাল মিয়া, মাতা সোনা ভানু, ব্লক-সি/৭ এফসিএন- ১৩০০৯৭ /ক্যাম্প-৭। ২। সলিম (২৫) পিতা মৃত জাকির আহমেদ, এফসিএন :৪০২৫০৬ ব্লক- এ/২ ক্যাম্প: ২ ইষ্ট।
কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক জানান, গ্রেফতারকৃত আসামীর এর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ