রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় বিজিবির সাথে মাদক কারবারিদের গুলাগুলি এক লক্ষ ইয়াবা উদ্ধার
নুরুল ইসলাম বিজয় (উখিয়া) / ৩০৮ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অভিযান চালিয়ে এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছে। যার মূল্য প্রায় ৩ কোটি টাকা। শনিবার ২১ মে দিবাগত রাতে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের পালংখালী বিওপি অভিযান পরিচালনা করেন।

কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল সীমান্ত পিলার ৩২ থেকে আনুমানিক ১.৫ কিঃ মিঃ পশ্চিম দিকে উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপি’র কাস্টম মোড় নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। পরে রাত আনুমানিক ২টার সময় কতিপয় ইয়াবা পাচারকারীরা সীমান্ত থেকে পায়ে হেটে বাংলাদেশে আসার সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি বুঝে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে সশস্ত্র মাদক কারবারীরারা বিজিবি টহলদলের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। এসময় বিজিবি টহলদল তাদের জান-মাল রক্ষার্থে চোরাকারবারীদের লক্ষ্য করে পাল্টা গুলি করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১ লক্ষ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অধিনায়ক বলেন, কক্সবাজার ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১৪ কোটি ৫৫ লাখ ৪০ হাজার ১০০ টাকা মূল্যমানের ৩৮ লাখ ১৮ হাজার ৪৬৭ পিস বার্মিজ ইয়াবা এবং ৭০ কোটি ১০ লাখ টাকা মূল্যমানের ১৪ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথসহ আইস সহ সর্বমোট ১৮৪ কোটি ৬৫ লাখ ৪০ হাজার ১০০ টাকা মূল্যমানের মাদকদ্রব্য এবং ৫২ জনকে আটক করতে সক্ষম হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ