শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
গ্রাম থেকে শহরে পাচারের মজবুতকৃত ৪০ হাজার ইয়াবা সহ এক জন আটক: চট্টগ্রাম র‍্যাব-৭
নিজস্ব প্রতিবেদক / ৩০১ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়া এলাকার কুখ্যাত ইয়াবা সম্রাট মোঃ শাহজাহান ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ র‌্যাব-৭ চট্টগ্রামের হাতে আটক।

চট্টগ্রাম র‌্যাব-৭ গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী এলাকার মোঃ শাহাজাহান এর বসতঘরে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত শুক্রবার ২০ মে ২০২২ ইং তারিখ ১১:৫০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে আসামী মোঃ শাহজাহান হোসেন (৪১) উখিয়া বালুখালী পূর্ব পাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে। কে আটক করা হয়, উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তি ও দেখানো মতে তার বসত ঘরের খাটের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪০,০০০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে৷

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ