কক্সবাজারের টেকনাফ লেদা ক্যাম্প-২৪ এ গত ২৫ মে ২০২২ খ্রিঃ রাত ১১:৩০ ঘটিকায় রোহিঙ্গা হামিদুর রহমান (১৮) ব্লক-এফ, ঘর-৪৪ এর আব্দুর রহিমের ছেলেকে অজ্ঞাতনামা ৩/৪ জন দুষ্কৃতকারী অপহরণ করে নিয়ে যায় পরে ১৬ এপিবিএনের সদস্যরা খবর পেয়ে লেদা ১৬ এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স’রা অভিযান চালিয়ে ২৬ মে ২০২২ তারিখ ১৫:২০ ঘটিকায় দুষ্কৃতকারীরা ভিকটিমকে ক্যাম্পের এফ ব্লক সংলগ্ন পাহাড়ের পাদদেশে থেকে ভিকটিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করে তার পরিবারের নিকট বুঝিয়ে দেয়া হয়।
টেকনাফ ১৬ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (পুলিশ সুপার) তারিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া ভিকটিমকে সংশ্লিষ্ট মাঝির উপস্থিতিতে তার পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।