বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
কক্সবাজার রামু উপজেলায় এসিএফ এর ৮ টি তথ্য সেবা কেন্দ্র উদ্বোধন
রাজীব আইচ / ৬২০ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬

কক্সবাজার জেলার রামু উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জীবিকায়ন শক্তিশালী ও স্থিতিশীল করার জন্য ৮টি ওয়ার্ডে সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। আন্তর্জাতিক  উন্নয়ন সহযোগী সংস্থা একশন এগেইনস্ট হাঙ্গার (এসিএফ)।
উপজেলার কাউয়ারখোপ রাজারকুল, খুনিয়াপালং এবং দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের প্রত্যন্ত বাজারে ৮টি কমিউনিটি তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। আর্থিক ও কারিগরি সহযোগিতা দিচ্ছে জিআইজেট। এসব তথ্যসেবা কেন্দ্র থেকে তথ্য-পরামর্শ প্রাপ্তির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠী তাদের জীবিকানকে আরও স্থিতিশীল ও শক্তিশালী করতে পারবে বলে আশাবাদ করছেন সংশ্লিষ্টরা। যেখানে উদ্যোক্তা সুবিধাভোগীদের যেকোনো ধরনের তথ্য প্রদান ফর্ম পূরণ, চাকরির আবেদনের পরিপ্রেক্ষিতে পরিসেবা প্রদান করবেন এবং তারা উদ্যোক্তা হওয়ার জন্য শিক্ষানবিশ নিয়োগের মাধ্যমে তাদের প্রশিক্ষণও প্রদান করে যাচ্ছে।

গত বৃহস্পতিবার ২৬ মে ২০২২ খ্রিঃ বিকালে রামু উপজেলার সম্মেলন কক্ষে ‘আইসিটি আইটেম হ্যান্ডওভার ইভেন্ট শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ তথ্য নিচ্ছি করেন।
উক্ত উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রণয় চাকমা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরে আলম মজুমদার, জেআইজেড এর সিনিয়র এডভাইজার মোবাশ্বেরুল ইসলাম, এসিএফ এর ইনফো হাব প্রজেক্টের প্রোগাম ম্যানাজার মোঃ মাসুদ রানা সিনিয়র ম্যানাজার পার্টনারশিপ এন্ড ইন্সটিটিউশনাল ইফতেখার আহমেদ খাঁন, সিনিয়র অফিসার পার্টনারশিপ এন্ড ইন্সটিটিউশনাল সুমন চন্দ্র দাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসিএফ এর এর ইনফো হাব প্রজেক্টের প্রোগ্রাম ম্যানাজার মোঃ মাসুদ রানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিআইজেড এর সিনিয়র উপদেষ্টা মোবাশ্বেরুল ইসলাম, এবং রামু উপজেলার ইনফো হবে প্রজেক্টর সিনিয়র প্রজেক্ট অফিসার এস.এম. বেলালুর রহমান।

প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল বাংলাদেশ সরকারের ইউডিসি পরিসেবা এবং জিআইজেড-এর সহযোগিতায় ডিজিটাল দক্ষতার মাধ্যমে জীবিকা অর্জনের দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে স্থায়িত্বশীলতা অর্জন করা। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রামু উপজেলার চারটি ইউনিয়ন কাউয়ারখোপ, রাজারকুল, ঘুমিয়া এবং দক্ষি মিঠাছড়ি ইউনিয়নের সওদাগর পাড়া, মনিরঝিল, হালদারকুল, পাঞ্জেগানা দারিয়ারদিঘী, খোয়াপালং, পানেরছড়া এবং চেইন্দা বাজারে মোট আটটি কমিউনিটি তথ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠার কাজ ইতিমধ্যে শেষ করেছে। এসব তথ্যসেবা কেন্দ্রগুলোতে অন্ততঃ পক্ষে ছয় ধরনের তথ্যসেবা কার্যক্রম পরিচালিত করা হবে। এর মধ্যে বাজার মূল্য সংক্রান্ত তথ্য পাবেন উপকারভোগীরা।

এছাড়াও প্রকল্প এলাকায় চাকুরী প্রত্যাশীরা, শিক্ষিত তরুণ-তরুণী চাকুরী সংক্রান্ত সকল তথ্য পাবেন। বিদ্যমান কৃষি, মৎস্য, প্রাণী, স্বাস্থ্যসেবা কার্যক্রম অন্যান্য সামাজিক নিরাপত্তা কার্যক্রমসমূহ সম্পর্কে এলাকার জনগন সকল তথ্য পাবেন। গ্রামীন জনগোষ্ঠী কৃষি এবং অকৃষি বিষয়ক জীবিকায়ন কার্যক্রম সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, সরকারি এবং বেসরকারি পর্যায়ে কারিগরি প্রশিক্ষণে যে সুযোগ রয়েছে সে সম্পর্কে জানতে পারবেন।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্যোক্তা তৈরীর কারখানা হিসাবে কাজ করার জন্য এসিএফ এর কার্যক্রমের প্রশংসা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ