বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে উখিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
নুরুল ইসলাম বিজয়, উখিয়া / ১০৫৫ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীকে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে উখিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উখিয়া উপজেলা আওয়ামী লীগ। উখিয়া উপজেলা আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সহ প্রমূখ।

শনিবার ৪ জুন ২০২২ খ্রিঃ বেলা ১২ টায় রাজাপালং ইউনিয়ন পরিষদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মধ্যম ষ্টেশন একরাম মার্কেট চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উখিয়া সদর রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বক্তব্যে জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, উখিয়ার শান্ত পরিবেশকে নষ্ট করার জন্য বিএনপির নেতাকর্মীরা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। আমরা এ বক্তব্যের প্রতিবাদ জানাই। পদ্মা সেতু উদ্বোধনের আগে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় বিএনপি। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা এর নির্দেশে সকল নেতাকর্মীদের মাঠে থেকে এসব অশুভশক্তি মোকাবেলা করতে প্রস্তুত উখিয়া উপজেলা আওয়ামী লীগ।

সভায় বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাক্টর, সাংগঠনিক সম্পাদক মাহবুল আলম, শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক, দপ্তর সম্পাদক নুরুল হক খান, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাহউদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক এটিএম রশিদ, উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইব্রাহীম।

এসময় উপস্থিত ছিলেন, রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল হক মেম্বার, ইউপি সদস্য ইকবাল বাহার, ইউপি সদস্য হেলাল উদ্দিন, উখিয়া সদর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক মুফিজ উদ্দিন কন্ট্রাক্টর, ছৈয়দ হোসাইন, দেলোয়ার হোসেন দিলো, শামসুল আলম বলি, মহিলা নেত্রী খুরশিদা বেগম মেম্বার, নুরুল ইসলাম বিজয় সহ হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ