রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
রোহিঙ্গা ক্যাম্পে সোমেন হত্যা মামলার আরো তিন আসামী গ্রেফতার: ১৪ এপিবিএন
নুরুল ইসলাম বিজয়, উখিয়া / ৬২৫ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সোমেন হত্যা মামলার এজাহারনামীয় আরো তিন আসামীকে গ্রেফতার করেছে ১৪ এপিবিএনের সদস্যরা।

মঙ্গলবার ১৪ জুন ভোরে উখিয়ার মধুরছড়া পুলিশ ক্যাম্পের অধীনে রোহিঙ্গা ক্যাম্প-৪ এর বি-ব্লকের সি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন, ক্যাম্প-৪ এর ২৮ সি-ব্লকের মৃত ইছাহাক এর ছেলে রফিক (২৫) মৃত মোহাম্মদের ছেলে এনায়েত উল্লাহ (৩২) একই ক্যাম্পের ২৫ সি-ব্লকের মৃত কবির আহমদের ছেলে আরিফ উল্লাহ (২৩)।
তারা সবাই সোমেন হত্যা মামলার এজাহারনামীয় ৪/৬/১২ নং আসামী যার মামলা নং-৬৬, তারিখ-১১/০৬/২০২২ খ্রিঃ, ধারা-৩০২/৩৪।

কক্সবাজার ১৪ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (পুলিশ সুপার) নাঈমুল হক পিপিএম জানান, সোমেন হত্যা মামলার ৩ জন এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩ থেকে ভোর ৬ টা পর্যন্ত মধুরছড়া পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জনাব মোঃ মেহেদি হাসান শাকিল, সহকারী পুলিশ সুপার এর নেতৃত্বে অপারেশন অফিসার, মোহাম্মদ হানিফ, পুলিশ পরিদর্শক (নিঃ), সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মধুরছড়া পুলিশ ক্যাম্পের অধীন রোহিঙ্গা ক্যাম্প-৪ এর ব্লক-বি এবং সি এর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে উখিয়া থানার মামলা নং-৬৬, তারিখ- ১১/০৬/২০২২ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দন্ডবিধি এর এজাহার নামীয় ৩ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ