কক্সবাজারের উখিয়ায় ১৪ এপিবিএনের অভিযানে আট হাজার পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ১৪ এপিবিএনের সদস্যরা।
রবিবার ১৯ জুন ২০২২ খ্রিঃ বিকাল ৪.৩০ ঘটিকায় লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোজাহারুল ইসলাম ও এসআই আরিফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে আট হাজার পিচ ইয়াবা সহ রোহিঙ্গা আসামী গ্রেফতার করা হয়।
কক্সবাজার ১৪ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ নাইমুল হক পিপিএম জানান, গ্রেফতারকৃত আসামী ১ মোহাম্মদ রফিক(২৯), ব্লক-ডি/৫, ক্যাম্প-১/ওয়েস্ট এর -মৃত কেফায়েত উল্লাহর ছেলে, ২ মোহাম্মদ ইদ্রিস (২০), ক্যাম্প-১/ইস্ট- ব্লক-বি/১৪,এর মোঃ হোসেন এর ছেলেকে হাতেনাতে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে উখিয়া থানায় এজাহার দায়ের পূর্বক মামলা রুজু প্রক্রিয়াধীন।