সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে দুই চোর আটক
নুরুল ইসলাম বিজয় (উখিয়া) / ৪১০ Time View
Update : সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

কক্সবাজারের রামু উপজেলাধীন খুনিয়া পালং ইউপির কেঁচুয়াবনিয়া এলাকায় পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে দুই চোর আটক করা হয়েছে।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উখিয়া জোনাল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ ইব্রাহীম, প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানান, গত রাত ২টার দিকে এলাকাবাসীরা ঘুমিয়ে পড়লে পূর্বপরিকল্পিতভাবে ট্রান্সফর্মার চুরি করতে যায়। কিন্তু এলাকার এক ব্যাক্তির চোখে পড়তে সুর-চিৎকারে এলাকাবাসীরা ঘটনাস্থলে এসে এই দুই চোরকে ধরতে সক্ষম হয়, আটককৃতরা হলেন একই এলাকার তারেক (২৫) ও শফিক (৩০)।

আরো জানান, পরে এ বিষয়ে এলাকাবাসীরা উখিয়া পল্লী বিদুৎ জোনাল অফিসে অবহিত করলে, এজিএম শ্যামল মল্লীক সহ এনফোর্সমেন্ট কো-অডিটরের মোহাম্মদ কাওসার হোসেন এর মাধ্যমে রামু থানা পুলিশের সহযোগীতায় রামু উপজেলা নির্বাহী অফিসারের কাছে নিয়ে তাৎক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ধৃত চোরদের ১মাসে কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ