রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
সবুজ বৃক্ষ নির্মল পরিবেশ ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ নূরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী
নিজস্ব প্রতিবেদক, উখিয়া। / ৫২৮ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার ৩০ জুন ২০২২ খ্রিঃ বেলা ১২টার সময় কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নূরুল ইসলাম চৌধুরী (প্রকাশ ঠান্ডা মিয়া চৌধুরী ও তাহার সহধর্মিণী গুলজার বেগম) এর নামানুসারে প্রতিষ্ঠিত নূরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়।

সবুজ বৃক্ষ নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বনজ, ফলদ ও ঔষধী ইত্যাদি নানান রকম চারাগাছ রোপণ করা হয়েছে, বৃক্ষরোপণের শুরুতে প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গঠতে পরিবেশের সৌন্দর্য একান্ত অপরিহার্য। পরিবেশের সৌন্দর্য, পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।
তিনি আরো বলেন, স্কুলের পাশাপাশি শিক্ষার্থীদের বাড়ির আঙ্গিনায়ও বৃক্ষরোপণের জন্য উৎসাহ প্রদান করেন।

বৃক্ষ রোপণ অনুষ্টানে উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক মুহাম্মদ তহিদুল আলম, সহকারি শিক্ষক রুবেল ঘোষ, সহকারি শিক্ষক রিকু বড়ুয়া,, সহকারি শিক্ষক হামিদা আক্তার, সহকারি শিক্ষক রিমা আক্তার, সহকারি শিক্ষক মোহাম্মদ সাঈদী, সহকারি শিক্ষক রুজিনা আক্তার সহ অসংখ্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ