পর্যটন নগরী কক্সবাজারে গত ০৩/০৭/২০২২ তারিখে রবিবার ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের আওতাধীন সুগন্ধা বিচে ডিউটিরত কক্সবাজার জোনের টুরিস্ট পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ শামীম হোসেন ও তার সংগীয় ফোর্স গনে পর্যটকদের নিরাপত্তা ডিউটি করা কালে মোঃ রিয়াজুল, বয়স আনুমানিক ১৪ বছর কে অভিভাবক বিহীন একাকী ঘোরাঘুরি করা অবস্থায় পায়। তাকে জিজ্ঞাসাবাদ করে সে একাকী কক্সবাজারে আসছে বলে জানালে এবং তার সাথে কোন অভিভাবক নাই বলে জানতে পেরে ডিউটিরত ট্যুরিস্ট পুলিশের সদস্যগণ শিশুটির সঙ্গে কথা বলে তার পিতার নাম মনির, বাড়ি ঢাকা মহানগরীর ওয়ারি থানাধীন মহাজনপুর এলাকা বলে জানতে পারি। শিশুটি তার পিতার সাথে যোগাযোগের কোন মোবাইল নম্বর বা অন্য কোন তথ্য বলতে না পারায়,ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোঃ শহিদুল্লাহ প্রধান অনুসন্ধান করে শিশুর পিতা মনির এবং মোবাইল নম্বর সংগ্রহ করেন। শিশুটির অভিভাবক মনির, পিতা ইয়াসিন হাওলাদার মাতা জাহানারা বেগম, সাকিন ১৫ নং মহাজনপুর, থানা-ওয়ারি, ঢাকা মহানগর খবর পেয়ে শিশুটিকে নেওয়ার জন্য পিতা মনির আজ ০৪/০৭/২০২২ তারিখ সকালে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন অফিসে আসেন। শিশু রিয়াজুল তার পিতা মনিরকে দেখে চিনতে পারেন। টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন অফিসের সাধারণ ডায়েরি নম্বর ১১৭, তারিখ-০৪/০৭/২০২২ মূলে শিশু রিয়াজুলকে তার পিতা মনিরের নিকট হস্তান্তর করা হয়।
সুত্রঃ ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার।