রোহিঙ্গা ক্যাম্পে অবৈধভাবে আনা ৭ টি কোরবানীর পশু (গরু) আটক করে ক্যাম্প-৪ সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজারের উখিয়া থানাধীন মধুরছড়া পুলিশ ক্যাম্পের অধীন ক্যাম্প-৪ এর এফ ও ক্যাম্প-৪ (এক্সঃ) এর বি ব্লকে সোমবার ৪ জুন ২০২২ তারিখ ভোর রাত ৫.০০ ঘটিকায় মধুরছড়া পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার মোহাম্মদ হানিফ এর নেতৃত্বে মোবাইল-৬ এর অফিসার ও ফোর্সের সহায়তায় মধুরছড়া পুলিশ ক্যাম্পের অধীন ক্যাম্প-৪ এর এফ ও ক্যাম্প-৪(এক্সঃ) এর বি-ব্লকে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা শরণার্থী কর্তৃক অবৈধভাবে আনা ৭ টি কোরবানীর পশু (গরু) আটক করা হয় । উর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত আলোচনা সাপেক্ষে অবৈধভাবে আনা আটককৃত ৭ টি গরু ক্যাম্প-৪ সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার ১৪ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ নাইমুল হক পিপিএম জানান,অবৈধভাবে আনা আটককৃত ৭ টি গরু ক্যাম্প-৪ সিআইসি অফিস হস্তান্তর করা হয়।