সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
বান্দরবানের র্শীষ অপহরণকারী চক্র শহীদ গ্রুপের সদস্য মোহাম্মদ মিজান গ্রেফতার: র‌্যাব-১৫
নিজস্ব প্রতিবেদক / ৩৫৭ Time View
Update : সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

বান্দরবান জেলার র্শীষ অপহরণকারী চক্র শহীদ গ্রুপের সক্রিয় সদস্য মোহাম্মদ মিজানুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ সদস্যরা।

রবিবার ১০ জুলাই ২০২২ তারিখ আনুমানিক ১২.৩০ ঘটিকায় র‌্যাব-১৫, কক্সবাজার এর বান্দরবান ক্যাম্পের আভিযানিক দল বান্দরবান জেলার সদর থানাধীন তালুকদার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের সদস্য এজাহারভুক্ত আসামী মোঃ মিজানুর রহমান (২৯), বান্দরবান উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুকুরিয়া পাড়া,
কাইচতলী এলাকার জাহাঙ্গীর আলম, মাতা- নুরুন নাহার এর ছেলে।

কক্সবাজার র‍্যাব-১৫ সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ মিজানুর রহমান এর বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা নং-০৪/৬৬, ধারা- ১৮৬০ সনের পেনাল কোড ৩৪১/৩২৩/৩৮৬/৩৪ মোতাবেক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ