রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়া উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল সম্পুর্ণ: সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী” সাধারণ সম্পাদক নুরুল হুদা
নুরুল ইসলাম বিজয়, উখিয়া-কক্সবাজার / ৪৭৫ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার ২৮ জুলাই ২০২২ খ্রিঃ সকাল ০৯: টায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উখিয়া উপজেলা আওয়ামী লীগ কতৃক আয়োজিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীর সঞ্চালনায় উখিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ এমপি,

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ এর ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মুস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র, শাহ আলম চৌধুরী রাজা, সাংসদ সাইমুম সারওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, আব্দুর রহমান বদি, রঞ্জিত দাস, ইউনুস বাঙালী প্রমুখ।

বেলা ৩টায় উখিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত কাউন্সিল অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন জাহাঙ্গীর কবির চৌধুরী, এবং আপেল মার্কায় ১৩৯ ভোট পেয়ে নুরুল হুদা সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ