সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
কক্সবাজারে দ্বিতীয় স্ত্রীর উপস্থিতিতে হোটেল কক্ষে গলায় ফাঁস দিলেন স্বামী
নিজস্ব প্রতিবেদক, উখিয়া। / ৪১২ Time View
Update : সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

কক্সবাজার শহরের কলাতলীর ওয়ার্ল্ড বিচ হোটেলে থেকে সৌরভ সিকদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ আগস্ট) রাত ৯ টার দিকে ওই হোটেলের ৭১৭ নাম্বার কক্ষে এই ঘটনা ঘটে।

ঘটনাটি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টাকালে রশি ছিড়ে পড়ে গিয়ে আহত হন ওই যুবক। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান। ওসি জানান, আসল ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ।

মারা যাওয়া সৌরভ সিকদার (২৮) কক্সবাজারের কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং সিকদারবাড়ির মাস্টার হাসান সিকদারের ছেলে। প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ির পর ঢাকার আনিকা তাসনিম নামের এক নারীকে দ্বিতীয়বার বিয়ে করে সৌরভ ঢাকার পান্থপথ এলাকায় বাস করতেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

তবে কি কারণে হোটেলে অবস্থান এবং গলায় ফাঁস লাগানো এটা রহস্যজনক। রুমে সঙ্গে থাকা নারীকে জিজ্ঞাসাবাদ করলেই বিষয়টি পরিষ্কার হবে বলে ধারণা তাদের।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, সৌরভ সিকদার ও তার স্ত্রী আনিকা তাসনিম গত ১৬ জুলাই থেকে এই হোটেলের ৭১৭ কক্ষে অবস্থান করছিলেন তারা।

৯৯৯-এ কল দিলে ঘটনাস্থলে আসা পুলিশকে আনিকা জানিয়েছে তাকে ঘরে তোলা নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্য চলছিল সৌরভের। এ নিয়ে বাড়ির কারো সঙ্গে ফোনে কথা-কাটাকাটির জেরে গলায় ফাঁস লাগায় সৌরভ।

ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, দ্বিতীয় স্ত্রীকে হয়তো সৌরভের পরিবার মেনে নিচ্ছিল না। এসব নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছিলো কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সৌরভের পরিবারের সদস্যরা কুতুবদিয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বলে জেনেছি। তারা পৌঁছালে বাকিটা জানা যাবে।

এই ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করেনি। তবে স্ত্রী ও হোটেল সংশ্লিষ্টদের নজরে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ