মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভুয়া এনআইডি তৈরির সরঞ্জামসহ একজন’কে গ্রেফতার করেছে: র‍্যাব-১৫
নুরুল ইসলাম বিজয় (উখিয়া) / ৩২১ Time View
Update : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভুয়া বাংলাদেশী এনআইডি প্রস্তুত করে রোহিঙ্গাদের কাছে সরবরাহ করায় ভুয়া এনআইডি ও এনআইডি তৈরির সরঞ্জামসহ একজন রোহিঙ্গা গ্রেফতার করেছেন র‍্যাব-১৫।

র‌্যাব জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে র‌্যাবের নজরে আসে একটি চক্র অজ্ঞাত ব্যক্তির নামে অবৈধভাবে এনআইডি কার্ড প্রস্তুত করে তা রোহিঙ্গা শরনার্থীদের কাছে বিক্রি করছে। যার ফলে ওইসব এনআইডি ব্যবহার করে রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে বাংলাদেশী পরিচয় দিয়ে বাড়ি ভাড়া করে থাকছে এবং কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করে আসছে ।

আরো বলেন, বিষয়টি র‌্যাবের নজরে আসার পর র‌্যাব উল্লেখিত চক্রটিকে সনাক্ত এবং গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একজন ব্যক্তি দীর্ঘদিন যাবৎ টাকার বিনিময়ে ভুয়া এনআইডি কার্ড প্রস্তুত করে তা রোহিঙ্গা শরনার্থীদের নিকট সরবরাহ করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর আভিযানিক দল গতকাল ৩ই আগষ্ট বিকেলে উল্লেখিত স্থানে অভিযান চালায়। অভিযানে জহুর আলম (২৪) কুতুপালং ক্যাম্প-৫, ব্লক-অ-৯ এর নুর আলম এর ছেলে।

ধৃত ব্যক্তির বসতঘর তল্লাশী করে ৫টি ভুয়া এনআইডি, ১টি ল্যাপটপ, ১টি কিবোর্ড, ১টি মাউস, ৩টি ল্যাপটপের চার্জার, ৭টি পাওয়ার ক্যাবল, ৪টি পাওয়ার ইনভার্টার, ১টি পেনড্রাইভ, ২টি ব্যাটারি, ২টি মাল্টিপ্লাগ, ২ বক্স লেমোনেটিং পেপার, ২টি রঙ্গিন প্রিন্টার এবং ২টি রঙ্গিন প্রিন্টারের কালি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি জানায়, সে দীর্ঘদিন যাবৎ অর্থের বিনিময়ে ভুয়া বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করে তা রোহিঙ্গা শরনার্থীদের নিকট সরবরাহ করে আসছে।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ