শ্রী কৃষ্ণের জন্মতিথি উপলক্ষে সারা দেশের ন্যায় উখিয়া উপজেলায় জন্মাষ্টমী উদযাপন করা হয়।
১৯ আগষ্ট ২০২২ ইং রোজ শুক্রবার উখিয়া শ্রী মহাকাল ভৈরব মন্দিরে অনুষ্ঠানে আয়োজন করা হয়।
সকাল ১০ টায় ভৈরব মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে উখিয়া সদরের বিভিন্ন স্থান প্রর্দশন করে উখিয়া ভৈরব মন্দির প্রাঙ্গন শেষ হয়।
উক্ত শোভাযাত্রায় বিভিন্ন মঠ মন্দিরের গীতা স্কুলের ছাত্র ছাত্রী ও কাশিয়ারবিল, খারাসিয়া, খয়রাতি পাড়া,বালুখালি, কুতুপালং এর মন্দির ও সমাজ কমিটির সনাতনী ভক্ত বৃন্দ অংশ গ্রহন করেন।
শোভাযাত্রা শেষে ১১ টা দিকে ভৈরব মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ উখিয়া উপজেলা শাখা।
উখিয়া দারোগা বাজার সমাজ শশ্মান ভৈরব ও পরিচালনা পরিষদের সভাপতি বাবু মৃদুল আইচ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মুহাম্মদ আলী অফিসার ইনচার্জ- উখিয়া থানা, ওসি তদন্ত, মাষ্টার মুকুন্দ প্রসাদ রুদ্র -উপদেষ্টা, উখিয়া দারোগা বাজার সমাজ শশ্মান ভৈরব ও পরিচালনা পরিষদ, বাবু রতন কান্তি দে সাধারণ সম্পাদক, উখিয়া প্রেস ক্লাব, এডভোকেট রবীন্দ্র দাস রবি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শ্রী মতি বেবী প্রভা দে, সভাপতি- বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) উখিয়া উপজেলা সংসদ,রতন দেওয়ানজী সাধারণ সম্পাদক সৎসঙ্গ উখিয়া উপজেলা, রাহুল কর্মকার সভাপতি , বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, সঞ্চালনায় ছিলেন জয়দীপ রুদ্র।
এতে আরো উপস্থিত ছিলেন,হারাধন চক্রবর্তি,বিমল চক্রবর্তি, মাষ্টার রুপন রায় চৌধুরী, কাজল দাস, সজল ধর, ছোটন চৌধুরী, শিবু দে, লিটন দাশ, কাজল বিশ্বাস, সজল আইচ, অজয় আইচ, ইমন আইচ, ইমন মল্লিক বাবু, সুজন দেবনাথ, পাবেল দেবনাথ, টিটু শর্মা, শিমুল দাশ,দিলিপ শর্মা,সুজন দাশ,সতিষ শর্মা, হারাধন রুদ্র সৌরভ দাস, অপূর্ব দে,রাহুল বিশ্বাস, জয় সেন,রিপন দাস, প্রমুখ।