বিগত পাঁচটি বছর আগে ২৫শে আগষ্ট ২০১৭ সালে মায়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ পালিয়ে আসা ১১ লক্ষ রোহিঙ্গাদের রক্ষণাবেক্ষণ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র, মাদক নির্মূল সহ পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করার লক্ষে
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বিশস্ত প্রহরী (এসএসএফ) হতে বাংলাদেশের সর্বদক্ষিণে
কক্সবাজার উখিয়া উপজেলা ও টেকনাফে মায়ানমার সরকারের সামরিক বাহিনীর নির্যাতনে ২০১৭ সালে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিরাপত্তা, আইন শৃঙ্খলা ও অপরাধ দমনে বাংলাদেশ সরকার ২৭ ডিসেম্বর ২০১৮ সালে ১৪ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) প্রতিষ্ঠা করেন। তারই ধারাবাহিকতায় বিগত ২২ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাশ স্বাক্ষরিত ২৫৮ নং প্রজ্ঞাপন জারিকৃত এক আদেশে মোঃ নাঈমুল হকে পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে ১৪ এপিবিএন, কক্সবাজার এর অধিনায়ক পদে পদায়ন হন এবং তিনি যোগদান করেন।
অধিনায়ক হিসেবে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সাহসিকতার সহিত দায়িত্ব পালন করেছিলেন।
অপরাধ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, রোহিঙ্গা ক্যাম্পে চোরাকারবারির বিরুদ্ধে কঠোর অবস্থান, রোহিঙ্গা দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনসহ তার বলিষ্ঠ নেতৃত্বে ১৪ এপিবিএন এর সুনাম দেশে ও বিদেশে অক্ষুণ্ণ হয়েছিল।
কক্সবাজার জেলাবাসী তার মত চৌকস ও দক্ষ অফিসার পেয়ে অত্যন্ত আনন্দিত ও গর্বিত ছিল।
আমি অত্যান্ত দুঃখ ও আনন্দের সাথে জানাচ্ছি যে সদ্য বিদায়ী অধিনায়ক মোঃ নাঈমুল হক বাস্তব জীবন ও কর্মক্ষেত্রে অধিনায়ক, নিরহংকারী সাদা মনের মানুষ মানবিক পুলিশ অফিসার হিসেবে উখিয়া বাসীর কাছে সুপরিচিত, আপনার বিদায় লগ্নে হাজারো অশ্রু কান্নার হৃদয় নিয়ে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার হিসাবে যোগদানের জন্য উখিয়া বাসীর কাছ থেকে বিদায় নিলেন, সকলের শ্রদ্ধেয় প্রিয় নাঈমুল হক নিপু ভাই আপনার সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।আমাদের পক্ষ থেকে অফুরান্ত ভালোবাসা ও দোয়া রহিল।
নুরুল ইসলাম বিজয়
প্রচার সম্পাদক
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ
উখিয়া উপজেলা শাখা, কক্সবাজার।