মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
৩৪ বিজিবির পৃথক পৃথক অভিযানে এক আসামীসহ বিপুল পরিমান ইয়াবা ও স্বর্ণের বার উদ্ধার
নুরুল ইসলাম বিজয়, উখিয়া / ২৩৯ Time View
Update : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

কক্সবাজারে ২৪ আগস্ট ২০২২ তারিখ বালুখালী বিওপির সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী ইউপির রহমতের বিল নামক স্থানে ফাঁদ পেতে থাকে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক কর্নেল মোঃ মেহেদি হোসাইন কবির বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আনুমানিক রাত ৩ টা ২০ মিনিটের সময় কতিপয় ইয়াবা পাচারকারীরা সীমান্ত হতে বাংলাদেশে আসার প্রাক্কালে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি অনুধাবনের পাশাপাশি গ্রেফতার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে সশস্ত্র মাদক চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপর গুলিবর্ষণ শুরু করে। এমতাবস্থায় বিজিবি টহলদল তাদের জান-মাল রক্ষার্থে চোরাকারবারীদের লক্ষ্য করে পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা নাফ নদী পাড় হয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। অতঃপর টহল দল ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ২,৪০,০০,০০০/- (দুই কোটি চল্লিশ লক্ষ) টাকা মূল্যের ৮০,০০০ (আশি হাজার) পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

একই দিনে ঘুমধুম বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় চোরাকারবারী বিপুল পরিমান স্বর্ণালংকার নিয়ে অবৈধভাবে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে বিওপি’র ১টি আভিযানিক টহলদল উখিয়া উপজেলাধীন ৫নং পালংখালী ইউপি’র কাষ্টম মোড় নামক স্থানে ফাঁদ পেতে থাকে।

পরবর্তীতে আনুমানিক ১৫:৩০ ঘটিকায় ১ জন ব্যক্তিকে সীমান্ত হতে কুতুপালং এর দিকে আসতে দেখে সন্দেহজনক হিসেবে আটক করে তাকে পুঙ্খানোপুঙ্খভাবে তল্লাশী করে কোমরে লুঙ্গির ভাঁজে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ২,২৭,৮১,৬৮৭/- (দুই কোটি সাতাশ লক্ষ একাশি হাজার ছয়শত সাতাশি) টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার (ওজন ৩,৩২১.৫৭ গ্রাম) জব্দ করতে সক্ষম হয়।আসামীর নাম কবির আহম্মদ (৩০) থানা-নাইক্ষ্যংছড়ি ও জেলা-বান্দরবান। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৪,৬৭,৮১,৬৮৭/- (চার কোটি সাতষট্টি লক্ষ একাশি হাজার ছয়শত সাতাশি) টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক কর্নেল মোঃ মেহেদি হোসাইন কবির আরো জানান, কক্সবাজার ৩৪ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি ২০২২ হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল ১৭০,৪৩,৬৬,৬০০/- (একশত সত্তর কোটি তেতাল্লিশ লক্ষ ছেষট্টি হাজার ছয়শত) টাকা মূল্যের ৫৬,৮১,২২২ (ছাপ্পান্ন লক্ষ একাশি হাজার দুইশত বাইশ) পিস বার্মিজ ইয়াবা, ৭০,১০,০০,০০০/- (সত্তর কোটি দশ লক্ষ) টাকা মূল্যের ১৪ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ২,৭২,৯১,৬৮৭/- (দুই কোটি বাহাত্তর লক্ষ ছয়শত সাতাশি) টাকা মূল্যের ৩,৩২৩.৫৭ গ্রাম ওজনের ২৪টি স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ সর্বমোট ২৪৩,২৬,৫৮,২৮৭/- (দুইশত তেতাল্লিশ কোটি ছাব্বিশ লক্ষ আটান্ন হাজার দুইশত সাতাশি) টাকা মূল্যের মাদকদ্রব্য ও স্বর্ণালংকার এবং ৭৫ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে।

উপরোক্ত ঘটনাটি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশের জন্য অনুরোধ করা হলো।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ