রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
কোটবাজারে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও শোকসভা অনুষ্ঠিত
নুরুল ইসলাম বিজয়, উখিয়া / ৩৩৩ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগষ্ট গ্রেনেড হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শোক সভা অনুষ্ঠিত হয়।

শনিবার ২৭ আগষ্ট বিকেলে ৩টায় কক্সবাজারের উখিয়া কোর্টবাজার ষ্টেশন চত্বরে রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগ কতৃক আয়োজিত বিশাল মিছিল ও শোক সভায় বক্তব্য রাখেন উখিয়া টেকনাফের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি, প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, প্রধান বক্তা উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা। আরো বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উখিয়া উপজেলা যুবলীগ সভাপতি মুজিবুল হক আজাদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন মেম্বার, উপজেলা শ্রমিক লীগ সভাপতি সরোয়ার কামাল পাশা, সাবেক ছাত্রলীগ সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের সদস্য অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, উখিয়া উপজেলা সিএনজি সমিতির সভাপতি আনোয়ার ছিদ্দিকী মামুন চৌধুরী, রাজাপালং ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার আবদুল হক, উখিয়া সদর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইব্রাহীম, সাধারণ সম্পাদক মুফিজ উদ্দিন কন্ট্রাক্টর, উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইব্রাহীম প্রমূখ।

বক্তারা বলেন, উখিয়া-টেকনাফের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করলে তার দাঁত ভাংগা জবাব দেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করে আরো বলেন
বিএনপি জামাত কর্তৃক যে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন তা শক্ত হাতে প্রতিহত করার হুশিয়ার উচ্চারণ করেন।

শোকসভায় সভাপতিত্ব করেন রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসহাব উদ্দিন, সঞ্চালনা করেন রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ