কক্সবাজারের উখিয়া উপজেলা পর্যায়ে ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১০ সেপ্টেম্বর ২০২২খ্রিঃ বিকাল ৪টায় সময় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ভালুকিয়া উচ্চ বিদ্যালয় ও নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয় ফুটবল দলের খেলোয়াড়’দের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব, উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহীন, উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবুল মনসুর, আবুল ফজল মেম্বার প্রমূখ।
সদ্য ফাইনাল খেলায় ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয় একাদশ বনাম নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয় একাদশ। উক্ত ফাইনাল খেলায় অংশ নিলেও দু-দলে ১-১গোলে ড্র হয়, পরে টাইব্রেকারে ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়।
খেলা পরিচালনা করেন থাইংখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রেফারি : মোঃ জয়নাল আবেদীন।