সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
এসএসসি পরিক্ষার্থীদের বাসে করে কেন্দ্রে পৌঁছে দিচ্ছে: ছাত্রলীগ নেতা ইব্রাহীম
নুরুল ইসলাম বিজয়, উখিয়া / ৩৯১ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শনিবার সকাল ১১ টায় শুরু হবে এসএসসি বাংলা ২য় পত্রের পরীক্ষা দুপুর ১টা পর্যন্ত। ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীর সংখ্যা ৪১৯ জন।

সীমান্ত পরিস্থিতির কারনে ঘুমধুম উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে স্থানান্তর করে কুতুপালং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসার জন্য বাস সেবা দিয়ে আনা-নেওয়ার ব্যবস্থা করেছে উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোহাম্মদ ইব্রাহিম।

সকাল থেকে ঘুমধুম উচ্চ বিদ্যালয় থেকে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের নির্দেশে বাসে করেই পরীক্ষার্থীদের কুতুপালং উচ্চ বিদ্যালয়ে বাংলা ২য় পত্রের পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ করে দিয়েছে।

ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইব্রাহিম জানান, যতদিন সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক না হবে, ততদিন এ বাস সেবা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সম্পাদক নুরুল হুদা তার পাশে থেকে সহযোগীতা করে যাচ্ছেন।

উল্লেখ্য, শনিবার সকাল ১১ টায় শুরু হবে এসএসসি বাংলা ২য় পত্রের পরীক্ষা দুপুর ১টা পর্যন্ত। ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীর সংখ্যা ৪১৯ জন তবে গতদিনে ১১৬ উপস্থিত ছিল বলে সুত্রে জানা যায়।

এদিকে সীমান্ত পরিস্থিতির কারনে ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থীরা কুতুপালং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসার জন্য দুটি বাস দিয়েছে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা শেখ মোহাম্মদ আলী, যতদিন দরকার এ সুবিধা প্রদান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ঘুমধুম উচ্চ বিদ্যালয়, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় ও কুতুপালং উচ্চ বিদ্যালয়ের মোট ৪৯৯ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ নিচ্ছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ