রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
ঘুমধুমের এসএসসি পরিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন” উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী: ইব্রাহিম
নুরুল ইসলাম বিজয়, উখিয়া-কক্সবাজার / ৩৫১ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ মায়ানমার সীমান্ত বৈরী পরিস্থিতির কারণে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের সুবিধা বিবেচনা ও যথাসময়ে পরিক্ষায় অংশগ্রহণের জন্য বাস নিয়ে পরিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে কুতুপালং উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা বোর্ডের কর্মকর্তা, বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ইয়াছমিন পারভীন তিবরীজি, ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুল আলম, ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইব্রাহীম।

গত শুক্রবার সম্প্রতি মিয়ানমারে মটারশেল, একে-৪৭ এর গুলি, ফাইটার হেলিকপ্টার ও যুদ্ধবিমান আন্তর্জাতিক সীমারেখা না মেনে বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে। উক্ত বিষয়গুলো নিয়ে নাইক্ষ‍‍্যংছড়ি সীমান্তে বসবাসরত অজস্র মানুষের মনে আতঙ্ক দেখা দেয়। নিরাপত্তাহীনতায় ভুগছে স্থানীয় শ্রমজীবী মানুষ সহ সদ্য এসএসসি পরীক্ষার্থীরা।

শনিবার সকাল সাড়ে ৮টা থেকে সেই সকল পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রশাসনের সিদ্ধান্তে উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিবর্তিত করা হলে তাদের যাতায়াতের সুবিধার্থে বাস সার্ভিস চালু করে ছাত্রলীগ।

তারই ধারাবাহিকতায় দ্বিতীয় বারের মত সকল পরীক্ষার্থীরা সকাল ৯ টায় ঘুমধুম উচ্চ বিদ্যালয় থেকে সেই বাসে করেই কুতুপালং উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নিতে আসেন। এবং পরিক্ষা শেষে নিরাপদভাবে তাদের বাড়ি বাড়ি পৌছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম বলেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনপ্রিয় ছাত্রনেতা মারুফ আদনান ভাইয়ের নির্দেশে ফ্রি বাস সার্ভিস ও যানজট সমাধানে কাজ করছে উখিয়া উপজেলা ছাত্রলীগ। তারই প্রেক্ষিতে সীমান্ত পরিস্থিতির কারণে বাসের ব্যবস্থা করা হয় যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরিক্ষা দিয়ে নিরাপদে বাড়ি ফিরে যান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ