উখিয়ার চারটি পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তার জন্য নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপন করেছে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
উখিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রবিন্দ্র দাশ রবি বলেন, শারদীয় দুর্গা উৎসবে উখিয়া সদর দারোগা বাজার পূজা মন্ডপে সবাই উৎসব মুখর পরিবেশে বাজনা বাজিয়ে শারদীয় দুর্গা পূজা উপভোগ করছেন। তিনি আরো বলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপন করায় ধন্যবাদ জানান।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী উখিয়া সদর দারোগা বাজার পূজা মন্ডপ পরিদর্শন কালে জানান, উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার জোরদার রয়েছে।