শারদীয় দুর্গা পূজা উৎসব- ২০২২ উপলক্ষে, শারদীয় দুর্গা উৎসবে উখিয়া সদর দারোগা বাজার পূজা মন্ডপে সবাই উৎসব মুখর পরিবেশে বাজনা বাজিয়ে শারদীয় দুর্গা পূজা উপভোগ করছেন।
সোমবার (৩ অক্টোবর) রাত ১০টার সময় উখিয়া সদর দারোগা বাজার সার্বোজনীন দূর্গা পুজার অষ্টমীদিন মন্ডপের সার্বিক অবস্থা পরিদর্শনে আসেন অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোঃ শাকিল আহমেদ বিপিএম-সেবা।
এর আগে রাত ৮টার দিকে উখিয়া সদর পূজা মন্ডব পরিদর্শন করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী, এসময় তিনি বলেন শারদীয় দূর্গা উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে কোন বিশৃঙ্খল ঘটনা যাতে না ঘটে উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার জোরদার রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, উখিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রাবিন্দ্র দাশ রবি, সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, দৈনিক স্বাধীন বাংলা নিউজের সম্পাদক ও উখিয়া সদর দারোগা বাজার পুজা পরিষদের সভাপতি রাজিব আইচ প্রমূখ।