মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
প্রতিমা বিসর্জন দিতে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো মানুষের ঢল
নুরুল ইসলাম বিজয়, উখিয়া কক্সবাজার / ৯৪০ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

প্রতিমা বিসর্জন দিতে কক্সবাজার সমুদ্র সৈকতে জড়ো হয়েছেন ভক্ত, পূজারী, পর্যটক, দর্শনার্থীসহ লাখো মানুষ।

বুধবার বিকেল থেকে সৈকতে মানুষের ঢল নামে।

এর আগে দুপুরের উখিয়া সহ বিভিন্ন মণ্ডপ থেকে ট্রাক ও পিকআপ ভ্যানে করে কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে একে একে প্রতিমা নিয়ে আসা হয়। শোভাযাত্রা সহকারেও অনেকে প্রতিমা নিয়ে এসেছেন।

এ বছরে কক্সবাজারের ৩০৫টি মণ্ডপে দুর্গাপূজা হয়েছে।

উল্লেখ, ১ অক্টোবর থেকে দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়। পরবর্তী ৫দিন উখিয়া সহ দেশব্যাপি পূজামন্ডপগুলোতে পূজা-অর্চণার মধ্যদিয়ে ভক্তরা দেবী দুর্গার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ