ইউনিয়ন পরিষদ ডিজিটার সেন্টার পরিদর্শনে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কতৃক গঠিত ৩নং সাব কমিটি।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ১ টার দিকে কক্সবাজারের উখিয়া সদর রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসেন, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কতৃক গঠিত ৩নং সাব কমিটির আহবায়ক মোঃ নুরুল আমিনের নেতৃত্বে বিটিসিএল’র ইউনিয়ন পর্যায়ের প্রকল্প হিসাবে রাজাপালং ইউনিয়ন পরিষদের (ডিজিটার সেন্টার) পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।
এসময় তার সাথে ছিলেন সদস্য সচিব অমলেন্দু সিংহ, উপপরিচালক রিপোর্টিং মোঃ ইউনুচ আলী, অফিস সহকারী জসিম উদ্দীন আকন, অফিস সহায়ক মাহমদুর রহমান,দুইজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবি চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন, রাজাপালং ইউনিয়ন পরিষদের সচিব মৃনাল বড়ুয়া, উখিয়া সদর ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল হক মেম্বার, ইউপি সদস্য আব্দুর রহিম মেম্বার, নুরুল কবির মেম্বার, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোঃ ওসমান সারোয়ার, রাজাপালং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ গণ উপস্থিত ছিলেন।