উখিয়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নূরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়েছে।
বই উৎসব-২০২৩ উদযাপন্ উপলক্ষে রবিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় নূরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নূরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সালেহ আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, উখিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, সহকারী প্রধান শিক্ষক তহিদুল আলম, সহ শিক্ষক, অভিভাবক ও ছাত্রী-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন নূরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সাঈদী।