রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে” শিক্ষাবর্ষের বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ
নিজস্ব প্রতিবেদক, উখিয়া / ৬৮০ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বই বিতরণ উৎসব-২০২৩ উপলক্ষে রবিবার (১লা জানুয়ারি) সকাল ১১টায় উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী এর সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমির সুপারভাইজার বদরুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইরফান উদ্দিন, উখিয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল মাহমুদ, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ নূরী প্রমূখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার ২০২৩ শিক্ষাবর্ষের বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

এনসিটিবির সূত্রমতে, এবার প্রাথমিকে ৯ কোটি ৬৬ লাখ ৮ হাজার ২৪৫টি এবং মাধ্যমিকে ২৩ কোটি ৮৩ লাখ ৭০ হাজার ৫৮৮টি বই ছাপানো হচ্ছে। গতকাল বিকেল পর্যন্ত প্রাথমিকে ৭ কোটি ৫০ হাজারের কিছু বেশি বই ছাপা হয়েছে। তবে ছাপার পর আনুষঙ্গিক কাজ শেষে উপজেলা পর্যায়ে গেছে ৬ কোটি ৭৭ লাখের বেশি বই। অন্যদিকে মাধ্যমিকে ১৯ কোটি ২২ লাখের বেশি বই ছাপা হয়েছে। এর মধ্যে উপজেলা পর্যায়ে গেছে ১৭ কোটি ৭৯ লাখের বেশি বই।

শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব হলেও আজ বছরের প্রথম দিনে সব শিক্ষার্থী সব বই হাতে পাবে না। নানামুখী জটিলতায় এবার ছাপার কাজ পুরোপুরি শেষ না হওয়ায় বিপুলসংখ্যক শিক্ষার্থী কয়েকটি করে বই পাবে।

এনসিটিবির চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম গতকাল গণমাধ্যমকে জানান, পাঠ্যপুস্তক উৎসবের কোনো ঘাটতি হবে না। উৎসবের জন্য সব জায়গাতেই বই গেছে এবং সব শিক্ষার্থীই নতুন বই হাতে পাবে। তবে শতভাগ বই দিতে ১৫ জানুয়ারি পর্যন্ত লেগে যেতে পারে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ