মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ
নুরুল ইসলাম বিজয়, উখিয়া / ৬৭৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।

রবিবার (১লা জানুয়ারি) সকাল ১২টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন উর রশীদ নূরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশানা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমির সুপারভাইজার বদরুল আলম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার শাহাদাৎ হোসেন আকন্দ প্রমূখ।

বক্তারা বলেন, পহেলা জানুয়ারি বই উৎসব বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সফল উদ্যোগ। প্রতিবছর ১ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রথম থেকে পঞ্চম শ্রেণি এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

অনুষ্টানে সঞ্চালনা করেন উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মেধু কুমার বড়ুয়া। এসময় শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ