সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
সমাজে গীতার আদর্শ ও আলোয় সমস্ত অপশক্তি ও অন্ধকার দূর হবে,পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা
রতন কান্তি দে, উখিয়া -কক্সবাজার। / ৮৮৫ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

উখিয়ায় “শ্রী শ্রী শ্যামা পূজা- ২০২৪” উপলক্ষে শিশুদের নিয়ে আয়োজিত শ্রীমদ্ভগবদগীতা পাঠ এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার ১৬ই নভেম্বর বিকেল চার টায় উখিয়া সদর শ্রী শ্রী মহাকাল ভৈরব মন্দিরে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলনে মিলনমেলায় পরিনত হয়ে উঠে।

বক্তারা বলেছেন হিন্দু সম্প্রদায়ের ভবিষ্যৎ প্রজন্মশিশুদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গীতা শিক্ষার আদর্শে
উজ্জীবিত করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
তাদের মাধ্যমে সমাজের সর্বক্ষেত্রে বিরাজমান অপশক্তি ও অন্ধকার দূর হয়ে শান্তি ও সাম্যের আলোয় ভরে উঠবে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) এর সভাপতি ও উখিয়া মহাকাল ভৈরব মন্দির গীতা শিক্ষা নিকেতন এর পরিচালক শ্রীমতি বেবী প্রভা দে। তিনি সূচনা বক্তব্যে বলেছেন উখিয়ার সনাতনী সম্প্রদায়ের সর্বস্তরের প্রতিনিধি এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা পেলে শিশুদের গীতার শিক্ষার আরো ব্যাপকতা বৃদ্ধি পাবে এবং প্রসার ঘটবে। তিনি এক্ষেত্রে সকলের সহোযোগিতা কামনা করেন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ উখিয়ার ও সৎসঙ্গে  সভাপতি এবং অত্র সমাজের প্রধান পুরোহিত হারাধন চক্রবর্তী, উখিয়া দারোগা বাজার সমাজ শ্মশান ভৈরব ও দুর্গা মন্দির উন্নয়ন এবং পরিচালনা পরিষদের সভাপতি বাবু মৃদূল আইচ ও সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক রতন কান্তি দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এডঃ রবীন্দ্র দাশ রবি, রাজাপালং ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কান্তি ধর, উপজেলা বাগীশিকের সহ-সভাপতি জয়দীপ রুদ্র রিপনসহ শিক্ষার্থীও অভিভাবক বৃন্দ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় গোপাল চন্দ্র বিশ্বাস ও উক্ত সমাজের সম্মানিত ব্যক্তি বাবু ঝুলন কান্তি দে।

শুরুতেই ধর্মীয় ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

শিশু গীতা শিক্ষার্থীরা অতিথিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে গীতা শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন। সবশেষে বাগীশিক উখিয়ার পক্ষ থেকে প্রত্যেক গীতা শিক্ষার্থীদের পুরস্কৃত এবং অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ