“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকালে উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব কামরুল হাসান চৌধুরী এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা সমাজ সেবা অফিসার আল মাহমুদ, উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাজেদুল ইমরান শাওন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার মোক্তার আহমদ প্রমুখ।
এছাড়াও তারুণ্যের উৎসব সভায় সাংবাদিক, ছাত্র জনতা, গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন।