বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে ৬ষ্ঠ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন: পুরষ্কার বিতরণ
নুরুল ইসলাম বিজয়, উখিয়া কক্সবাজার / ১০১১ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ (তম) হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন৷

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী হাজীর পাড়া সীরত কমিটির উদ্যোগে সীরত ময়দান প্রাঙ্গণে আয়োজিত ৩দিন ব্যাপী সীরত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতার ৬ষ্ঠ (তম) হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১-১০ পারায় নির্বাচিত ৩য় স্থান অধিকারকারী মোঃ সাখাওয়াত হোসেন (১০), রব্বানিয়া হেফজ খানা প্রতিষ্ঠানের ছাত্র।

হাজীরপাড়া সীরত মাহফিলের হিফজুল কোরআন প্রতিযোগিতার স্পন্সর উখিয়ার স্টেশনের সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান হামিদ স্টোর প্রোপাইটর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ তারেক আজিজ হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১০ পারায় নির্বাচিত ৩য় স্থান অধিকারকারী মোঃ সাখাওয়াত হোসেনের হাতে ছয় হাজার টাকা পুরষ্কার তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জাহান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী, সভাপতিত্ব করেন উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।

হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১০ পারায় নির্বাচিত বিজয়ীরা হলেন- ১ম মোঃ ইয়াছিন আরফাত, মাদ্রাসাকাব বিন মালেক (রাঃ) মাদ্রাসা, ২য় মোহাম্মদ হামদান, আল জামিয়া আহমদিয়া বাহরুল উলুম বড় মাদ্রাসা, ৩য় সাখাওয়াত হোসেন, রব্বানিয়া হেফজখানা, ৪র্থ আবু বক্কর সোয়াদ, তালীমুল কুরআন হেফজখানা ও এতিমখানা, ৫ম মোঃ সাহেদ, জামালুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা, ৬ষ্ঠ মোঃ মাহাদী হোছাইন হুজাইফা, তাজবিদুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা, ৭ম মোহাম্মদ রাকিব, দারুছ ছাক্বাফাহ আল ইসলামিয়া মাদ্রাসা, ৮ম মাসরুর আহমদ সাবির, মুহাম্মদীয়া দারুছ সালাম মাদ্রাসা, ৯ম মোঃ রাইহান, তাজবিদুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা, ১০ম তৌহিদুল ইসলাম তানহা, মাদ্রাসা কাব বিন মালেক (রাঃ) মাদ্রাসা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ