কক্সবাজারের উখিয়া শরনার্থী আশ্রয় শিবির পরিদর্শনে আসে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ (উপদেষ্টা পদ মর্যাদার) ড. খলিলুর রহমান।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগমন করে সেখানে রোহিঙ্গা সমন্বয় অফিসে স্থানীয় রোহিঙ্গাদের সাথে মতবিনিময় কালে রোহিঙ্গাদের সঙ্ঘবদ্ধ থাকার পরামর্শ দেয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ বিশেষ প্রতিনিধি ড. খলিলুর রহমান।

এসময় শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ মিজানুর রহমান, সিআইসি ও এপিবিএনোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বেলা ১২ টায় ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে অবস্থিত ইফ্সা পরিচালিত একটি লার্নিং সেন্টারে পরিদর্শন করে এবং সেখানকার শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবগত হন। পরে এল ব্লকে আইওএমের রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র (আরসিএমসি) পরিদর্শন করে এবং একটি সংগীত উপভোগ করে পরে সেখানকার পরিদর্শন বইতে স্বাক্ষর শেষে কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প এলাকা ত্যাগ করেন।