বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
বিএএফ শাহীন কলেজের ছাত্র শরীফ ইবতিহাজ ইসলামের পুরষ্কার তুলে দেন: এয়ার ভাইস মার্শাল
নুরুল ইসলাম বিজয় / ৭৬৩ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬

ঢাকা বি এ এফ শাহীন কলেজের আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে- ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের এখন থেকেই তৈরি হতে হবে বলে জানিয়েছেন সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম।

বুধবার (১৫ জানুয়ারি) বিএএফ শাহীন কলেজের ৫২তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম এর হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন- বি এ এফ শাহীন কলেজের ৩য় শ্রেণীর ছাত্র শরীফ ইবতিহাজ ইসলাম

এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম বলেন, শৃঙ্খলা ও দেশাত্মবোধ প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই থাকতে হবে। শিক্ষার্থীদের জন্য সামনের ভবিষ্যৎ অনেক চ্যালেঞ্জিং। তার জন্য এখন থেকে তৈরি হতে হবে। এ সময় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য সহ-পাঠ্যক্রমে অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

এদিন অনুষ্ঠানে কুচকাওয়াজ ছাড়াও বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি বিএএফ শাহীন কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ নৃত্যগাঁথা পরিবেশিত হয়। যার মধ্যদিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শাফিক উদ্দিন আহমেদ আহনাফকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ