মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
কুতুপালং’র মাত্তুল শফিক ফের বেপরোয়া: সন্ত্রাসী কায়দায় গাড়ি ভাংচুর!
ভ্রাম্যমান প্রতিনিধি: / ২১৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউপির ৯নং ওয়ার্ডের কচুবনিয়া রাস্তার মাথা এলাকার জাগির হোসেন মাঝির ছেলে মোহাম্মদ শফিক’র বিরুদ্ধে দিন-দুপুরে মিনি ট্রাক ভাংচুর’র অভিযোগ উঠেছে। যার নং- ঢাকা মেট্রো -ঠ-১১-৪৪২২।

রবিবার (২৬ জানুয়ারী) দুপুর ১২টার দিকে কচুবনিয়া রাস্তার মাথায় উখিয়া-টেকনাফ মহাসড়কের পাশে এ ঘটনা ঘটায় একাধিক মামলার জেল ফেরত শফিক ওরফে মাত্তুল শফিক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিনি ট্রাক চালক সোলতানের ভায়রা শফিকের ভগ্নিপতির ফাতেহায়(চল্লিশা) যাওয়ার সুযোগে শফিকের বাড়ির সামনে পাকা রাস্তার পাশে পার্কিং করার অজুহাত তুলে হাতুড়ি দিয়ে গাড়ির ডান পাশের আয়না সম্পুর্ণ ভেঙে ফেলেন।এতেও ক্ষান্ত হয়নি সামনের মেইন গ্লাসেও আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে উখিয়া উপজেলা মিনি পি-কাপ মালিক সমিতির অধিনস্থ কুতুপালং শাখার সভাপতি  তাজ উদ্দিন এ প্রতিবেদকে বলেন, মালিক সমিতির সভাপতি বরাবর মৌখিকভাবে জানানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।

অভিযুক্ত শফিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাগের মাথায় ভূল করেছি। সকলের সিদ্ধান্তক্রমে যে শাস্তি হয় সেটা মেনে নিবেন।

মিনি-ট্রাক ভাংচুর পরবর্তী রনজিৎ বড়ুয়া নামের এক মিনি-ট্রাক ড্রাইভারকে আঘাত করেছে মাত্তুল শফিক। আহত রনজিৎ বড়ুয়াকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ সংক্রান্তে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আরিফুল ইসলাম চৌধুরী জানান, উক্ত বিষয়ে কেউ  অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ