সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
টেকনাফের দূধর্ষ ডাকাত তোহা গ্রুপের প্রধান সন্ত্রাসী তোহা এপিবিএনের হাতে আটক  
নুরুল ইসলাম বিজয়, উখিয়া কক্সবাজার / ২৫০ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

টেকনাফের দূধর্ষ ডাকাত তোহা গ্রুপের প্রধান সন্ত্রাসী তোহা এপিবিএনের হাতে আটক 

 

কক্সবাজারের টেকনাফ শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৩ ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে ডাকাত তোহা গ্রুপের প্রধান দূধর্ষ সন্ত্রাসী মোহাম্মদ তোহা’কে আটক করে এপিবিএন পুলিশের সদস্যরা।

এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ কাউছার সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধা ৭টার দিকে আর্মাড পুলিশ ব্যাটালিয়ন ১৬ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ কাউছার সিকদার এর নির্দেশনায় শালবাগান ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মোহাম্মদ ইফতেখায়রুল ইসলামের তদারকিতে অপারেশন অফিসার সুশান্ত কুমার সরকারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ২৬ নং শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের এ/৩ ব্লকস্থ এলাকায় অভিযান পরিচালনার করে ডাকাত তোহা গ্রুপের প্রধান দূধর্ষ সন্ত্রাসী মোহাম্মদ তোহা (২৫), কে গ্রেফতার করতে সক্ষম হয়।

এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ কাউছার সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় তার বিরুদ্ধে জিআর-৯৫৮/২১, জিআর-৭৪৮/২১, জিআর-৮৮৯/২১, জিআর-৯৫৮/২২ বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। ধৃত আসামী ২৭ নং জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা শরণার্থী রফিক এর মার্ডার মামলার ০২ নং আসামী। তাছাড়া টেকনাফ মডেল থানায় থেকে জানা যায় ধৃত আসামীর বিরুদ্ধে ০৫ টি ওয়ারেন্ট চলমান রয়েছে।

আটককৃত আসামীর বিরুদ্ধে শালবাগান এপিবিএন ক্যাম্পের সাধারন ডাইরী নং-৩৮৫, তারিখ-২৭/০১/২০২৫ খ্রিঃ মূলে লিপিবদ্ধ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ