কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী রেঞ্জের ইনানী বিটের সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে প্রবেশ করে গাছ কাটার সময় হাতেনাতে দুজনকে গ্রেফতার করেছে বনবিভাগ।
গতকাল বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে ইনানী বিট কর্মকর্তা কামরুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে দুজন গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- ইনানী মোহাম্মদ শফিরবিল এলাকার অস্থায়ী বাসিন্দা জামাইয়া তঞ্চঙ্গা (৪৩) ও তার ছেলে শিবল তঞ্চঙ্গা (২০)।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইনানী বিটের সংরক্ষিত বনভূমিতে গাছপালা কেটে অবৈধভাবে জঙ্গল পরিষ্কার করার সময় দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বন আইন অনুযায়ী মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে। যদি কেউ অবৈধভাবে বনভূমি দখল ও গাছপালা কর্তন করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।