মিয়ানমারের ছোড়া গুলি এসে পড়লো এপাড়ের সংবাদকর্মী মাহমুদুল হাসানের বাড়িতে! তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন- মিয়ানমার প্রসঙ্গে সরকার এখন থেকে যদি লাগাম টেনে না ধরে” তারা আরও হিংস্র হয়ে উঠবে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১২টার সময় মিয়ানমার সীমান্তবর্তী এলাকার নাইক্ষংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাজার পাড়া এলাকায়- মিয়ানমারের অভ্যন্তরে সামরিক জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর চলমান সংঘর্ষে ছুটা গুলি মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের নাইক্ষংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাজার পাড়া এলাকার বাসিন্দা সাংবাদিক মাহমুদুল হাসানের ঘরের টিন সেধ করে ঘরের ভেতর পড়ে। তবে এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি।
সকালে সাংবাদিক মাহমুদুল হাসান বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের জেরে ঘুমধুম পুলিশ ফাঁড়ীর একটি টিম ঘটনাস্থল থেকে কাঁচা বুলেট টি ঘুমধুম পুলিশ ফাঁড়ীতে নিয়ে যায়। এবং তার বাড়িতে গিয়ে খোঁজখবর নেন ঘুমধুম পুলিশ ফাঁড়ীর ইনচার্জ জাফর ইকবাল, ৩৪ বিজিবির সদস্যরা।
সাংবাদিক মাহমুদুল হাসান বলেন, গতরাত ১২৩০ টার দিকে আমার বাড়িতে টিন সেধ করে মিয়ানমার থেকে ছুটে আসা একটি বুলেট ঘরের ভেতরে পড়ে। এনিয়ে আমরা সীমান্ত এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। এছাড়াও রাতভর সীমান্ত এলাকায় মায়ানমারের অভ্যন্তরীণ পাহাড়ি এলাকা থেকে প্রচন্ড গুলাগুলির শব্দ শুনা যাচ্ছে।
তিনি আরও বলেন মিয়ানমার সীমান্তের ঘুমধুম ইউনিয়নের ১,৩-৪-৫ নং ওয়ার্ডের মানুষ আতঙ্কে থাকে। মিয়ানমারের ছুড়া বুলেট বারবার সীমান্তের এপাড়ে এসে পড়ে এর দায়ভার সরকারকে নিতে হবে। এ ঘটনার বাংলাদেশ সরকারের কাছ থেকে জবাব চান তিনি।