বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
আগামী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহবান: টেকনাফে কৃষক সমাবেশে ছাত্রদল সভাপতি হাসান মনোয়ার চৌধুরী
ভ্রাম্যমান প্রতিনিধি: / ১৭৮ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬

টেকনাফ কৃষক সমাবেশ থেকে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতে সবাইকে প্রস্তুত হওয়ার আহবান জানান হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের ও টেকনাফ উপজেলা যুগ্ম আহাব্বায়ক সভাপতি হাসান মনোয়ার চৌধুরী।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল টেকনাফ পৌরসভা,টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে বক্তব্য রাখেন হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের ও টেকনাফ উপজেলা যুগ্ম আহবায়ক সভাপতি হাসান মনোয়ার চৌধুরী।

সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ।

প্রধান অতিথি বলেন, “পতিত শেখ হাসিনার সরকারের আমলে দেশে কৃষকের কোনো মূল্য ছিল না। তারা তাদের কষ্টার্জিত ফসলের মূল্য পায়নি। বরং দেশের দুই-তৃতীয়াংশ খেটে খাওয়া মানুষকে বিনা কারণে জেলে যেতে হয়েছে। বিএনপি জনগণের ভোটে বিজয়ী হয়ে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ন্যায় তারেক রহমানও কৃষকদের কল্যাণে কৃষিনির্ভর বাংলাদেশ গড়বেন।”

সমাবেশ থেকে আগামী নির্বাচনে দেশকে রক্ষা করতে ধানের শীষের বিজয় নিশ্চিতে সবাইকে প্রস্তুত হওয়ার আহবান জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ