কক্সবাজারের টেকনাফে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার পরামর্শ।
শনিবার (১ ফেব্রুয়ারী) টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া রাস্তার মাথায় হোয়াইক্যং ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের নিয়ে জরুরি বৈঠক করেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক সীমান্ত জনপদের মজলুম জননেতা আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ।
এসময় উপস্থিত নেতাকর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এর ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করার জন্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার পরামর্শ দেন এই নেতা। এসময় তিনি দলীয় কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন নির্দেশনা দেয়।