কক্সবাজারের উখিয়া উপজেলায় ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ পুরষ্কার বিতরণ সম্পুর্ণ হয়েছে।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী) সকালে উখিয়া আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে ৫৩ তম ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক সরোয়ার জাহান চৌধুরী, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আলমগীর কবির, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোছাইন সিরাজী, রুমখাপালং উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল আমিন সহ শিক্ষক-শিক্ষিকা ও অনান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল হোসেন চৌধুরী বলেন, খেলার সময় খেলা, পড়ার সময় পড়াশোনা করতে হবে। প্রতিটি ক্ষেত্রে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। আজকে যারা উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন – হয়েছে তারা জেলা, বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়ে অংশ নিবে বলে আশা করছি। ক্রীড়াক্ষেত্রে বিকশিত হবার জন্য সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।