শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় অবৈধ ইট ভাটায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা
নুরুল ইসলাম বিজয়, উখিয়া কক্সবাজার / ১৭১ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২টি অবৈধ ইট ভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৯ ফেব্রুয়ারী) উখিয়ার হলদিয়াপালং ও রত্নাপালং ইউনিয়নের ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

পরিবেশ অধিদফতর, পুলিশ ও বনবিভাগের সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্বে দেন উখিয়া উপজেলা ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার (ভুমি) যারীন তাসনিম তাসিন।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে রত্নাপালংয়ের আফিফা ইটভাটাকে ৩০ হাজার এবং হলদিয়াপালংয়ের এমআরসি ইট ভাটার মালিককে ৭০ হাজার টাকা মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

উচ্চ আদালতের নির্দেশনায় উখিয়ার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ