কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের আওতাধীন রত্নাপালং এলাকায় উপজেলা প্রশাসনের ও বন বিভাগের অভিযানে একটি অবৈধ করাত কল জব্দ করা হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারী) পৌনে ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রায় দের ঘন্টা, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের ভালুকিয়া বিটের মধ্যে রত্নাপালং রুহুলার ডেবা এলাকায় উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযান পরিচালনা করে বন ও পরিবেশ আইনের আওতায় অবৈধভাবে বন বিভাগের সংরক্ষিত জায়গায় স্থাপিত একটি করাতকলে অভিযান পরিচালনা করে উচ্ছেদ করেন।
এঅভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার (ভুমি) যারীন তাসনিম তাসিন, সহকারী বন সংরক্ষক (উখিয়া রেঞ্জ কর্মকর্তা) মো. শাহিনুর ইসলাম শাহিন ও উখিয়া থানা পুলিশের একটি টিম সহ বিট কর্মকর্তারা।
সহকারী বন সংরক্ষক (উখিয়া রেঞ্জ কর্মকর্তা) মো. শাহিনুর ইসলাম শাহিন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ভালুকিয়া বিটের রুহুলার ডেবা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে করাতকলের বডি, যন্ত্রাংশ, ডিজেল ইঞ্জিন ও সেগুন কাঠসহ বিভিন্ন প্রজাতির গোল কাঠ জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রতিক্রিয়াধীন রয়েছে।