সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় বনের কার্ঠ কেটে পাচারকালে কার্ঠসহ দুইটি অটোরিকশা জব্দ করেছে বনবিভাগ
নুরুল ইসলাম বিজয়, উখিয়া কক্সবাজার / ১৯৯ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কক্সবাজারের উখিয়ার থাইংখালী বিটে বনবিভাগ অভিযান চালিয়ে গাছ পাঁচারকালে ২টি অটোরিকশা জব্দ করা হয়েছে।

রবিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ২টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীতে উখিয়া রেঞ্জের আওতাধীন থাইংখালী বিটে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক (উখিয়া রেঞ্জ কর্মকর্তা) মো. শাহিনুর ইসলাম শাহিন এর নির্দেশনায় থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ সঙ্গীয় বনকর্মী সদস্যরা নিয়মিত টহলকালে থাইংখালী বিটের আব্দুল গণির আস্তানা নামক এলাকায় গহীন জঙ্গল থেকে গাছ কেটে পাঁচারকালে ২ টি অটোরিকশা (টমটম) গাছসহ জব্দ করা হয়।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক (উখিয়া রেঞ্জ কর্মকর্তা) মো. শাহিনুর ইসলাম শাহিন, বিষয়টি নিশ্চিত করে জানান, গত রাতে থাইংখালী বিটের সংরক্ষিত বনের জঙ্গল থেকে গাছ কেটে পাঁচারকালে ২টি অটোরিকশা আলামত গাছসহ আটক করা হয়।

তিনি আরও বলেন প্রকৃত আসামী খুঁজে বের করে বন আইন,১৯২৭ (যাহা ২০০০ সালে সংশোধিত) অনুযায়ী পিওআর মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ