সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
হোয়াইক্যং ইউনিয়নের আওতাধীন সাংগঠনিক ৪ নং ওয়ার্ড তাঁতী দলের কমিটি অনুমোদন
প্রেস বিজ্ঞপ্তি / ২০১ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের আওতাধীন সাংগঠনিক ৪ নং ওয়ার্ড তাঁতী দলের কমিটি অনুমোদন দেওয়া হয়।

রবিবার (৯ ফেব্রুয়ারী) উলুবনিয়া রাস্তার মাথাস্থ ইউনিয়ন বিএনপির কাযার্লয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল হোযাইক্যং ইউনিয়ন উত্তর শাখার আওতাধীন সাংগঠনিক ৪ নং ওয়ার্ডকে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষে শহিদুল ইসলাম কে সভাপতি, তাজুল ইসলাম কে সাধারণ সম্পাদক এবং মাহমুদুর রহমান কে সাংগঠনিক সম্পাদক নিবার্চিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

টেকনাফ উপজেলা বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম ফারুক শরীফ, টেকনাফ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন কৃষক দলের আহবায়ক এম জহির আহমেদ এর সুপারিশক্রমে হোযাইক্যং ইউনিয়ন উত্তর তাঁতী দলের সভাপতি মোহাম্মদ জোবাইর ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এবং সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন উক্ত কমিটির অনুমোদন দেন।

উক্ত কমিটিতে সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হক, সহ সভাপতি তাহিদুল ইসলাম ফাহিম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক এহসান মোহাম্মদ ও সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মাহমুদুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ, প্রচার সম্পাদক রিযাদ উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার, জাফরকে দপ্তর সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য কমিটি অনুমোদন দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন হোযাইক্যং ইউনিয়ন যুবদল নেতা হেলাল উদ্দিন, মোহাম্মদ, ইউনুস, মোহাম্মদ শাহাজালাল, আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সভাপতি হাসান মনোয়ার চৌধুরী, কাটাখালী দাখিল মাদ্রাসা সভাপতি মোহাম্মদ আরিফ ইসলাম চৌধুরী সহ বিএনপি, যুবদল, ছাত্রদল,কৃষক দল,তাঁতী দলের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ