কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে কাঠভর্তি ডাম্পার গাড়ি আটক করেছে বনবিভাগ।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) রাত ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মোঃ শাহিনুর ইসলাম শাহীন এর দিক নির্দেশনায় দোছড়ি বনবিটের বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনির নেতৃত্বে ভালুকিয়া ও সদর বনবিটের (ভারপ্রাপ্ত) বিট কর্মকর্তা আব্দুল মন্নানসহ একদল বনকর্মীরা সদর বনবিটের আজো খাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কাঠভর্তি একটি অবৈধ ডাম্পার গাড়ি আটক করতে সক্ষম হয়।
জানা গেছে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে স্থানীয় বন বিভাগকে বৃদ্ধাঙ্গুলি ও ক্ষমতার প্রভাব বিস্তার করে সরকারি বনাঞ্চলের সামাজিক বনায়নের বাগান নিধন করে ঘুমধুমের অবৈধ ইট ভাটায় কাঠ পাচার লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও বন বিভাগের জালে আটকা পড়ে শেষ রক্ষা হলো না।
বিষয়টি নিশ্চিত করে জানান, সহকারী বন সংরক্ষক ও উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম শাহীন, তিনি বলেন বন ধ্বংসকারীদের সাথে কোন আপোষ নেই। জব্দকৃত অবৈধ ডাম্পার গাড়ি ও কাঠ পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।