শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় যৌথ অভিযানে ইয়াবা ও গুলিসহ রোহিঙ্গা নারী-পুরুষ গ্রেফতার
নুরুল ইসলাম বিজয়, উখিয়া কক্সবাজার / ২০২ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে ইয়াবা পিস্তল ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার করা হয়েছে৷

রোববার (১৬ ফেব্রুয়ারী) সাড়ে ৮টায় বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে তাদের গ্রেফতার করা হয়৷

গ্রেফতারকৃতরা হলেন, বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের আবু বক্করের পুত্র মোঃ সেলিম (২৩ ), একই ক্যাম্পের ব্লক-জি/১০ এর জামালের স্ত্রী আসমা আক্তার(২০)৷

জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পে ১৪-এপিবিএন ও কক্সবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা, ১০ রাউন্ড ৯ এমএম অস্ত্রের গুলিসহ রোহিঙ্গা নারী-পুরুষকে গ্রেফতার করা হয়৷

ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত ১৪-এপিবিএনের অধিনায়ক (অতিঃ ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক একে এম দিদারুল আলম সহ এপিবিএন সদস্যদের নিয়ে যৌথ অভিযান চালিয়ে ইয়াবা গুলি সহ ২ জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে৷

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ